Sylhet Today 24 PRINT

ফেসবুক স্ট্যাটাসের জের ধরে দুই কলেজ ছাত্রের একে অপরকে ছুরিকাঘাত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০১৫

সিলেটের বিয়ানীবাজারে ফেসবুক স্ট্যাটাসের জের ধরে পরস্পরকে ছুরিকাঘাত করেছে রেজওয়ান (২০) ও আব্দুল হাসিব (২০) নামে দুই কলেজ ছাত্র।

রেজওয়ান বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের মাসুক উদ্দিনের ছেলে এবং আব্দুল হাসিব নবাং গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তারা বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুক স্ট্যাটাসের জের ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরস্পরকে ছুরিকাঘাত করে তারা। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, দুজনের মধ্যে রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাপারটি নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে আলাপ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.