Sylhet Today 24 PRINT

টিলাগড়ে দুই যুবককে দুর্বৃত্তের ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক |  ১০ জানুয়ারী, ২০১৯

সিলেট নগরীর টিলাগড়স্থ ইকোপার্ক এলাকায় দুই যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে ওই দুই যুবককে ছুরিকাঘাত করা হয়।

আহতরা হলেন, রনি আহমদ (১৮) ও ফয়ছল আহমদ (১৮)। তাদের দুজনই বালুচর সোনার বাংলা আবাসিক এলাকার বাসিন্দা।

তবে কে বা কারা তাদের ছুরিকাঘাত করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ ধারণা করছে পূর্ব শত্রুতার জের ধরে সহপাঠীদের হাতেই ছুরিকাহত হয়েছে তারা।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত যুবকরা বর্তমানে চিকিৎসাধীন আছেন। দুর্বৃত্তদের ধরতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.