Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর এলাকা থেকে ১৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) উপজেলার ধর্মঘর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর গ্রাম থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় বলে জানান ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রশিদ।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সায়েদুর রহমান এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে এ ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয় নি বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.