Sylhet Today 24 PRINT

প্রবীণ নাট্যকর্মী জহির খান লায়েক আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০১৯

সিলেটের প্রবীণ নাট্যকর্মী জহির খান লায়েক আর নেই। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

কথাকলি থিয়েটারের নাট্যকর্মী লায়েক নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশতের বাসিন্দা। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তিনি থিয়েটারের সাথে সম্পৃক্ত রয়েছেন।

কথাকলি থিয়েটারের সদস্য নীলাঞ্জন দাশ টুকু জানান, শুক্রবার রাতেও সুস্থ অবস্থায় ঘুমাতে যান লায়েক খান। সকালে ওঠে তিনি বুকে ব্যথা অনুভব করতে থাকেন। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। তাঁর জানাযার সময়সূচী এখনো চূড়ান্ত হয়নি বলে জানান টুকু।

সুবিদবাজার এলাকার শুভেচ্ছা সমাজ কল্যাণ সংঘেরও সভাপতির দায়িত্বে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.