Sylhet Today 24 PRINT

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে জুড়ী থানার ওসি

জুড়ী প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার।

শুক্রবার (১১ জানুয়ারি) গভীর রাতে জুড়ীর বিভিন্ন এলাকা ঘুরে কম্বল বিতরণ করেন তিনি।

এসময় বিভিন্ন চা বাগানের দরিদ্র শীতার্ত চা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তিনি কম্বল বিতরণ করেন।

জানা গেছে, পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় করা শতাধিক কম্বল নিয়ে জুড়ীর ছোটধামাই চা- বাগান, সোনারূপা চা বাগান ও কৃষ্ণনগর গ্রামের শ্রমিক বসতি এলাকায় প্রবেশ করেন।

বাড়ি বাড়ি ঘুরে শীতে কাতর দরিদ্র নারী-পুরুষদের বাছাই করে তিনি তাদের হাতে কম্বল তুলে দেন। শুধু তাই নয়, নিজ হাতে অনেক শীতার্ত শ্রমিকের গায়ে কম্বল জড়িয়ে দেন।

শুক্রবার তিনি উপজেলার আরো কয়েকটি এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে আরো ১০০টি কম্বল বিতরণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.