Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের আইনজীবী আব্দুল বশির আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজার জেলা বারের প্রবীণ আইনজীবী আব্দুল বশির আর নেই। শনিবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

আব্দুল বশির দীর্ঘদিন ধরে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের বড় ছেলে, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম'র নিজস্ব প্রতিবেদক অরণ্য রণি জানান, রোববার বাদ জোহর গ্রামের বাড়ি মৌলভীবাজারের আমতৈল ইউনিয়নের খুশহালপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

অরণ্য রণির পিতা এডভোকেট আব্দুল বশিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.