Sylhet Today 24 PRINT

রাজন হত্যা : খুনীদের শাস্তির দাবিতে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৫

সিলেটে শিশু সামিউল আলম রাজন রাজন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিহত রাজনের বাড়ীর সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কয়েকটি গ্রামের অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই সহস্রাধিক শিশু-কিশোর ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

বক্তারা রাজন হত্যাকান্ডে জড়িত সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৮ জুলাই শিশু রাজনকে অমানুষিক নির্যাতনের পর হত্যা করা হয় নির্যাতনের সে দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে দেশব্যাপি তোলপাড় সৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.