Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ জানুয়ারী, ২০১৯

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উত্তর আলেপুর গ্রামে আগুনে পুড়ে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় উত্তর আলেপুর এলাকার সুয়েব মিয়ার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ধারনা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

জানা যায়, আলেপুর গ্রামের সোহেব মিয়ার আধপাকা বসতঘরে হঠাৎ করে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দল পৌঁছালেও রাস্তা সরু হওয়ায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিস দল। এর আগেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে রক্ষিত সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সোহেব আহমেদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.