Sylhet Today 24 PRINT

ইরান থেকে গ্রীসে যাওয়ার পথে নবীগঞ্জের যুবকের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০১৯

নিহত পাপ্পুরায়

স্বপ্ন পূরণের আশায় ইরান থেকে নদী পথে গ্রীসে যাওয়ার পথে নিহত হয়েছেন নবীগঞ্জের এক যুবক। নিহত ওই যুবকের নাম বাপ্পু রায়(২২) । সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র।

ইরান থেকে নদী পথে গ্রীসে যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতাবশত স্পীডবোটের মেশিনে পড়ে গলা কেটে তার হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাপ্পুর পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, ২মাস পূর্বে ভিসা নিয়ে ওমানে থাকা দুই ভাইয়ের কাছে পাড়ি জমায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র বাপ্পু রায়। ওমান থেকে জানুয়ারি মাসে দালালের মাধ্যমে গ্রীস যাওয়ার উদ্দেশ্যে ইরানে পৌঁছায় বাপ্পু রায়। ইরান থেকে ১০ জানুয়ারি বৃহস্পতিবার গ্রীস যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতা বশত বাপ্পু স্পীডবোটের মেশিনে পড়ে বাপ্পু রায়(২২) গলা কেটে মৃত্যু হয়। পরে ইরানের স্থানীয় পুলিশ বাপ্পুর রায়ের লাশ উদ্ধার করে।বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে লাশ রাখা হয়েছে।

এদিকে মৃত্যুর খবর বাপ্পুর পরিবারের পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন দেশে থাকা তার মা ভাইসহ আত্মীয়স্বজন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.