Sylhet Today 24 PRINT

পরিবেশ ও বন মন্ত্রী শাহাব উদ্দিনের এপিএস হলেন কবিরুজ্জামান

বড়লেখা প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৯

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি'র সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কবিরুজ্জামান চৌধুরী।

সোমবার (১৪ জানুয়ারি) সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলেয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।

এদিকে কবিরুজ্জামান চৌধুরী সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের এমপি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, এর আগে তিনি মো. শাহাব উদ্দিন এমপি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালনকালীন সময়ে সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.