Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে মৎস্য সপ্তাহ ২০১৫ পালিত

শ্রীমংগল প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৫

“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে মৎস্য সপ্তাহ ২০১৫। গত ২৮ জুলাই মঙ্গলবার সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামনে থেকে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মনিরসহ আরো অনেকে।

এসময় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে সার্বিকভাবে দেশের অর্থনীতির উন্নতির যে চাকা সম্ভব হয়েছে তার প্রমান প্রায় তিল লক্ষ কোটি টাকার বাজেট আমরা সংসদে পাশ করেছি। মৎস্য বিভাগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যার কারনে সারা বাংলাদেশে এমন কোন ধরনের জলাশয় থাকে সেই সব জায়গায় মাছ চাষ করার জন্য সবাইকে উৎসাহ দেওয়া হয়েছে। সারা দেশে মৎস্যজীবিদের মধ্যে শুমারী করার পর আপনাদের মাঝে আজ আজকে যে কার্ড দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আপনাদের উন্নতির করতে পারবে সরকার।

পরে প্রধান অতিথি ৪ জন সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার তুলে দেন এবং শ্রীমঙ্গল উপজেলায় ২৭৭০ জনকে পরিচয় পত্র প্রদান করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.