সুনামগঞ্জ প্রতিনিধি | ২৮ জুলাই, ২০১৫
সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ওয়ারেন্ট ভোক্ত আসামীকে আটক করেছে র্যার-৯ সিপিসি-৩ সুনামগঞ্জের সদস্যরা। মঙ্গলবার ভোররাতে উপজেলার কাপনা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো.হেলাল উদ্দিনকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে মেজর আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামী হেলাল মিয়ার বসত বাড়ীর পার্শ্বের পাকা রাস্তা থেকে বিশ্বম্ভরপুর থানার মামলা নং ১১ তারিখ ১৮/৬/১৫ ইং , জিআর ৭৪/১৫, ধারা ৩০২/৩২৩ /৩২৫/৩০৭/৪১১/৩৪ দঃ বিঃ এর ওয়ারেন্টভূক্ত আসামী হেলাল কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যাক্তি উপজেলার কাপনা গ্রামের মৃত আব্দুল আজিজ মোড়লের ছেলে। তাকে বিশ্বম্বরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।