Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে বৈঠক

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৮ জুলাই, ২০১৫

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ’র মধ্যে অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২টায় সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা গ্রামে জিরো পয়েন্টে স্থাপিত সীমান্ত হাটে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। 

চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, যৌথটহলসহ সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ বসবাসের বিষয় নিয়ে আলোচনা হয় এ বৈঠকে। সীমান্ত সংস্লিষ্ট দিপাক্ষিক বিষয় গুলোতে বিএসএফ এর পক্ষ থেকে সব ধরনের সহায়তার জোরালো আশ্বাস দেন বিএসএফ অধিনায়ক। সাক্ষাত শেষে বিজিবি ও বিএসএফ’র কর্মকর্তারা সীমান্ত হাট পরিদর্শন করেন।

বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন শিলং ৭৩ বিএসএফ’র অধিনায়ক উমেদ সিংহ। এ সময় আরো উপস্থিত ছিলেন ৮বিজিবি’র উপ-অধিনায়ক মেজর কামরুজ্জামান খান, ডলুরা সি কোম্পানীর কমান্ডার মোঃ আব্দুর রউফ, ৭৩ বিএসএফ’র উপ-অধিনায়ক কে এস মেহেতা, বিএসএফ ডাংগর কোম্পানীর কমান্ডার জেপি আজাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.