Sylhet Today 24 PRINT

নবীগঞ্জের সেলিম ডাকাত গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি  |  ১৬ জানুয়ারী, ২০১৯

নবীগঞ্জ উপজেলার কুখ্যাত ডাকাত লিলু ওরফে সেলিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব ৯। বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে তার শ্বশুর বাড়ি বানিয়াচং উপজেলার বক্তারপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে র‌্যাব তাকে দুপুর ২ টার দিকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে।

গ্রেপ্তারকৃত ডাকাত লিলু ওরফে সেলিম নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত চাঁদ উল্লার পুত্র।

শ্রীমঙ্গল র‌্যাব ৯- এর এস আই ইমদাদুল হক জানান, লিলু ওরফে সেলিম ডাকাত এর বিরুদ্ধে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। সে এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিল। ইতোপূর্বেও তাকে একাধিকবার পুলিশ গ্রেপ্তার করেছে। সে জামিনে ছাড়া পেয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। এর পর নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু সু-চতুর লিলু ওরফে সেলিম ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেত। সম্প্রতি র‌্যাব ক্যাম্পে তার অভিযোপত্র যায়। এরই ভিত্তিতে উল্লেখিত সময়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে লিলি ডাকাতের গ্রেপ্তারের সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে জানিয়েছেন এলাকার লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.