Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৫

"সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালীও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার সকালে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডিমীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল,বিশেষ অতিথি ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,আ'লীগের সভাপতি মোহাম্মদ আলী,কৃষি সাম্পাসারণ কর্মকর্তা মোকসেদুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন,ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম,আ.মান্নান প্রমূখ। 

অপরদিকে, দিরাইয়েও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলেচনা সভা, মৎস্য সপ্তাহের শুভ উদ্ভোধন ও পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড.খালেদ কনকের নেতৃত্বে মৎস্যজীবীদের নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা গনমিলনায়তন হলে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় অংশ নেন, আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিত চক্রবর্তী, ওসি বায়েছ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান ও সহকারি শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম।

এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয় ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.