Sylhet Today 24 PRINT

সৌজন্য সাক্ষাতে ছাতক উপজেলা ছাত্রলীগ এবং প্রতিমন্ত্রী মান্নান

ডেস্ক রিপোর্ট |  ২৮ জুলাই, ২০১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন শেষে গত শনিবার রাতে রাজনাধী ঢাকায় মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করেন তারা।

এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান তৃণমূল ছাত্রলীগকে আরো গতিশীল করার আহবান জানান। ওই সময় এমএ মান্নান ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার সঙ্গেও ফোনে কথা বলেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবলু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান শাওন, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মঞ্জুর আলম, ছাত্রলীগ নেতা মো. জুবেয়ার আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মো. আকিকুর রহমান শিমুল, ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা মো. আল আমিন, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লায়েস লায়েস আহমদ, যুবলীগ নেতা জুয়েল আহমদ, মো. আরিফ আহমদ প্রমুখ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.