Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় পিকআপের ধাক্কায় নারী চা শ্রমিকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৯

কুলাউড়ায় ইট বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় লশমী রবিদাশ (৫০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার কালিটি চা বাগানে নতুন লাইনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত লশমী একই বাগানের শিপুধন রবিদাশের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী স্থানীয় শ্রীকান্ত দাস জানান, বাগানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন লশমী রবিদার। এসময় একটি ইটবোঝাই টাটা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো - ন ১৫-৬৬১৪) গাড়ি বাগানের দিকে আসছিলো। এসময় পথচারী লশমীকে গাড়িটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা সেই গাড়ি ও গাড়ির ড্রাইভারকে আটক করে রাখে।

এবিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) দিদার উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আমরা আইনি পদক্ষেপ নিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.