Sylhet Today 24 PRINT

বড়লেখায় শিক্ষা র‌্যালী ও উপকরণ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সাব-ক্লাস্টারের অংশগ্রহনে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা প্রতিনিধি  |  ২০ জানুয়ারী, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সাব-ক্লাস্টারের অংশগ্রহনে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল দশ ঘটিকার সময় মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বড়লেখা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভবাকদের অংশগ্রহনে শিক্ষা র‌্যালী বের হয়।

 দিনব্যাপী সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা উপকরণ মেলায় দাসেরবাজার সাব-ক্লাষ্টার শিক্ষা উপকরন মেলায় প্রথম স্থান অর্জন করে। বিকাল চার ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান পুরষ্কার বিতরন করে মেলার সমাপ্তি ঘোষনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.