Sylhet Today 24 PRINT

কয়েসের হাতে নৌকা দিয়ে বিএনপি থেকে আ. লীগে ইউপি চেয়ারম্যান হাবিব

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৯

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিব হোসেন। সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে গণসংবর্ধনা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

শুক্রবার বিকেলে এ উপলক্ষে বরইকান্দির হাবিব কমপ্লেক্সে গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাবিব হোসেনের অনুসারী সহস্রাধিক লোকজন অংশ নেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানের এক পর্যায়ে হাবিব হোসেন এমপি কয়েসের হাতে ফুল দিয়ে তৈরি নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

অনুষ্ঠানে সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.