Sylhet Today 24 PRINT

আলো ছড়িয়ে যাচ্ছে গোলাপগঞ্জের ‘আলোর ফেরিওয়ালা’

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০১৯

পল্লী বিদ্যুতের উদ্যোগে আলো ছড়িয়েই যাচ্ছেন সিলেটের গোলাপগঞ্জের ‘আলোর ফেরিওয়ালা’। এ কার্যক্রম উদ্বোধনের পর থেকেই এখন পর্যন্ত উপজেলার প্রায় অর্ধ শতাধিক পরিবার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

এরই ধারাবাহিতায় শনিবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় গোলাপগঞ্জের পৌর শহরে বেশ কয়েকটি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। আরো উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন-অর রশীদ, এজিএম মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইসি শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী খলকুর রহমান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, ইঞ্জিনিয়ার জয়নাল শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ শুক্কুর মিয়া, প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার হোসেন সোনা, তরুণ সমাজসেবী সাইকুজ্জামান চৌধুরী শিমু, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ছালিক আহমদ প্রমুখ।

পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, "সরকার বিদ্যুতের ভোগান্তি থেকে জনগণকে রক্ষার লক্ষে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করায় সহজেই আজ শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়েছে। গোলাপগঞ্জে বিদ্যুৎ বিভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে যথেষ্ট আন্তরিক ভাবে কাজ করায় সর্বস্তরের মানুষ আজ বিদ্যুতের আলোয় আলোকিত।"

ডিজিএম মামুন অর রশিদ এ সময় সমাজের সর্বস্তরের লোকজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সকল মহলের সহযোগিতার কারণে আজ গোলাপগঞ্জ বিদ্যুতায়নে শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।"

আগামীতেও সকলের সহযোগিতা তিনি কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.