Sylhet Today 24 PRINT

মাধবপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ২২ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে যমুনা স্পিনিং মিলের রহিম বাদশাহ (৩৫) এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রহিম বাদশাহ চুয়াডাঙ্গা জেলার দামুর হুদা উপজেলার আজমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, সোমবার ২টার পর থেকে রহিম বাদশাহকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বেজুড়া গ্রামবাসী তার মরদেহ একটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.