Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালের আলোচিত সেবিকা রেখা বণিককে বদলি

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০১৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত-সমালোচিত সেবিকা রেখা রানী বণিককেবদলি করা হয়েছে। মঙ্গলবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

ওই আদেশে রেখা বণিককে ওসমানী হাসপাতাল থেকে মৌলভীবাবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে বদলি করা হয়েছে।

অফিস আদেশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে তাকে। অন্যথায় ৪র্থ দিন তিনি সরাসরি অব্যাহতি নিয়েছেন বলে গণ্য করা হবে।

দীর্ঘদিন ধরে ওসমানী হাসপাতালে কর্মরত রেখা বণিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অন্যান্য নার্সদের সাথে দুর্ব্যবহার, রোগী ও তাদের আত্মীয়স্বজনদের সাথে খারাপ আচরণ, নিয়মনীতি লঙ্ঘন করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও তার বিরুদ্ধে অভিযোগ করেন অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.