Sylhet Today 24 PRINT

মাদক ব্যবসায়ীর ৬ মাস কারাদণ্ড

কুলাউড়া প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৫

কুলাউড়ায় জবিল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  সে উপজেলার গৌরীশংকরের মীর শংকর গ্রামের বাসিন্দা।

আজসকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ নাজমুল হাসান এ আদেশ দেন।

কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ওয়াসিম জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার গৌরীশংকরের মীর শংকর গ্রামে তার নিজ বাড়ি থেকে ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।  এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুলাউড়া সার্কেলের পরিদর্শক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.