Sylhet Today 24 PRINT

রাজনের পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৫

চুর অপবাদে নির্মম পিটুনিতে নিহত সামিউল আলম রাজনের পরিবারকে এক লাখ টাকার অনুদানের চেক দিয়েছে সুনামগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে।

আজ বুধবার (২৯ জুলাই) রাজনের বাবা-মার কাছে আনিষ্ঠানিকভাবে অনুদান চেক প্রদান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

এ সময় অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছুল ইসলাম, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে’র প্রতিনিধি ও জেলা জজ আদালতের আইনজীবিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই  চুর অপবান দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় সামিউল আলম রাজনকে। তারপর ওই নির্যাতনের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সারা দেশ থেকে নিন্দার ঝড় সৃষ্টি হয়।  

এ খুনের ঘটনায় মামলার চার আসামিসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবে পালিয়ে যাওয়া আসামি কামরুলকেও প্রবাসীদের সহযোগিতায় সেখানে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.