নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারী, ২০১৯
সিলেট নগরীতে চুরি, ছিনতাই ও রাহাজানি রোধে ১৩টি সতর্কবার্তা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে প্রেরিত ও মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তাগুলো জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রিয় নগরবাসী ও যাত্রীগণ আপনার জীবন ও সম্পদ অত্যন্ত মূল্যবান। যে কোন সময় রাস্তায় চলাচল করার সময় সতর্কতা অবলম্বন করুন। চুরি, ছিনতাই ও রাহাজানি থেকে রক্ষা পেতে নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করুন।
১। পাবলিক বা গণপরিবহন ব্যতীত যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন।
২। সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন অথবা পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করুন।
৩। আপনার মূল্যবান ব্যাগ বা অন্যান্য জিনিস বাসস্ট্যান্ডে বাইরে রেখে টয়লেটে যাবেন না। তবে পরিচিত সঙ্গীয় যাত্রী থাকলে তার হেফাজতে রেখে যাবেন।
৪। যেসব স্থানে জনগণের চলাচল কম, সেসব স্থান এড়িয়ে চলুন।
৫। অপরিচিত যাত্রীর দেয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন।
৬। বড় অংকের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা চাইতে অবহেলা করবেন না।
৭। ভোরবেলা বাস থেকে নেমে বাস কাউন্টারের ওয়েটিং রুমে অপেক্ষা করুন সূর্যোদয় পর্যন্ত।
৮। সিএনজিতে ওঠার সময় সিএনজির রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখুন বা মোবাইলের মেসেজের মাধ্যমে পূর্বেই আত্মীয় স্বজনকে অবহিত করুন।
৯। সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সতর্ক থাকুন।
১০। যথা সম্ভব বড় রাস্তা বা লোকজনের চলাচল বেশি সে সব রাস্তা তা ব্যবহার করুন।
১১। মোটরসাইকেল পার্কিং এর স্থানে সতর্কতার সাথে মোটরসাইকেল তালাবন্ধ করে রাখুন।
১২। সিএনজি চলাকালীন সময়ে হঠাৎ করে মাঝপথে যদি সিএনজি থামিয়ে দেয় কিংবা সন্দেহজনক আচরণ করে তাহলে পুলিশের সহায়তা নিন। পুলিশ চেকপোস্টে নেমে পড়ার চেষ্টা করুন।
১৩। সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে পুলিশের সাথে যোগাযোগ করুন।
বিজ্ঞপ্তিতে পুলিশের সাথে যোগাযোগের জন্য কিছু প্রয়োজনীয় ফোন নম্বরও দেয়া হয়েছে।
নম্বরগুলো হলো-
পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘণ্টা খোলা)
০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮
ট্রাফিক কন্ট্রোল রুম
০৮২১-৭১৮০২৮
ডিবি কন্ট্রোল রুম
০৮২১-৭২০০৬৬
ওসি, কোতোয়ালি, ০১৭১৩-৩৭৪৫১৭
ওসি, জালালাবাদ, ১৭১৩-৩৭৪৫২২
ওসি, এয়ারপোর্ট, ০১৭১৩-৩৭৪৫২১
ওসি, দক্ষিণ সুরমা, ০১৭১৩-৩৭৪৫১৮
ওসি, শাহপরান (র.), ০১৭১৩-৩৭৪৩১০
ওসি, মোগলাবাজার, ০১৭১৩-৩৭৪৫১৯
পুলিশ কমিশনার, ০১৭১৩-৩৭৪৫০৬
অতিরিক্ত পুলিশ কমিশনার, ০১৭১৩-৩৭৪৫০৭
ডিসি (সদর ও প্রশাসন), ০১৭১৩-৩৭৪৫০৮
ডিসি (উত্তর), ০১৭১৩-৩৭৪৫০৯
ডিসি (দক্ষিণ), ০১৭১৩-৩৭৪৫১০
ডিসি (ট্রাফিক), ০১৭১৩-৩৭৪৫১১
বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং শান্তি পূর্ণভাবে বসবাস করার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করে।