Sylhet Today 24 PRINT

সৌদিতে গিয়ে নির্যাতিত: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সুনামগঞ্জের হালিমা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০১৯

সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় দেশে ফিরে আসা সুনামগঞ্জের হালিমা বাড়ি ফিরছেন।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক জহিরুল ইসলাম তার বাবা ইউনুছ আলীর কাছে হালিমাকে হস্তান্তর করেন। এসময় কল্যাণ বোর্ড থেকে তার পরিবারকে পরিবহন খরচ দেওয়া হয়। আর আগামী বোর্ড মিটিংয়ে আলোচনা করে আর্থিক অনুদানের ব্যবস্থা করবেন বলে জানান জহিরুল ইসলাম।

রাতেই ঢাকা থেকে সুনামগঞ্জ ফিরছেন বলে জানান হালিমার বাবা। তিনি বলেন, ‘আল্লার রহমতে মেয়েটারে ফিরত পাইছি। ব্রাকের মানুষজনসহ সবাই অনেক সহযোগিতা করছেন। আমাদেরকে বাড়ি ফিরার জন্য টাকা দিছেন। পরে আরো সহযোগিতা করবা তারা।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাত ৯.৫০মি এয়ার এরাবিয়া (এ৯-৫১৫) বিমান যোগে নির্মম নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরেন ৮১ জন নারী। এর মধ্যে হালিমাসহ ৩ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে বিমান বন্দর থেকে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.