Sylhet Today 24 PRINT

সিলেট বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০১৯

চতুর্থবারের মতো প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে ১৫ দিনব্যাপী ‘সিলেট বইমেলা’ শুরু হতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে।

১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে নগরীর চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। মেলায় দেশের বেশ কয়েকটি প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

এছাড়াও থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সাথে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানান আয়োজন।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানায় আয়োজক কমিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.