Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারে আগুন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৫ জানুয়ারী, ২০১৯

গোলাপগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা পৌর সদরের চৌমুহনীস্থ বিসমিল্লাহ স্ন্যাকবার ও রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলা পৌর সদরের চৌমুহনীস্থ বিসমিল্লাহ স্ন্যাকবার ও রেস্টুরেন্টের একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন ধরে যায়। এসময় লোকজন আতংকিত হয়ে ছুটাছুটি শুরু করে। সিলেট -জকিগঞ্জ সড়ক প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তাৎক্ষণিক খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তাৎক্ষণিক আগুন না নেভানো গেলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ব্যবসায়ীরা।

এ ব্যাপারে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেস্টুরেন্টে অগ্নি নির্বাপক কোন সরঞ্জাম ছিলনা। অল্পের জন্য অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.