Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে উপজেলা চেয়ারম্যান পদে আ. লীগের ৮ প্রার্থী

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে আও্রয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপ্রত্যাশী নেতারা। শুক্রবার রাত দশটা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন তারা। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন, জমা দিয়েছেন ৮ জন। ভাইস–চেয়ারম্যান পদে ১১ জন জমা দিয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ফরম সংগ্রহ করে ৫ জন জমা দিয়েছেন। শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী রনধীর কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান তফাজ্জল হোসেন ফয়েজ, সদর শ্রীমঙ্গল ইউপির সাবেক চেয়ারম্যান মো. আফজল হক, সাবেক পৌরসভা চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ রহিম, ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া, প্রবাসী সমাজকর্মী মো. কামরুজ্জামান জুয়েল, কালাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মতলিব, উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক এম এ মান্নান। চেয়ারম্যান পদে মো. ইউসুফ আলী মনোনয়নপত্র গ্রহণ করে জমা দেননি।

ভাইস চেয়ারম্যান পদে নজরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতা তহিরুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের সা. সম্পাদক ছালিক আহমেদ, বদরুল ইসলাম সোহেল, প্রসুন কান্তি দত্ত পাপন, আওয়ামী লীগ নেতা এনাম হোসেন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ কুমার নাগ, সাবেক এমপি মরহুম মো. ইলিয়াস পুত্র সরোয়ার জাহান চঞ্চল, শেখ মো. আব্দুল মোসাব্বির, আওয়ামীলীগ নেতা পরিমল দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিন্দু – বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেত্রী ও বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ইপা বড়ুয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা, থানা আওয়ামী মহিলা লীগের সহ - সভানেত্রী হাজেরা খাতুন, মিতালী দত্ত, শারমীন জাহান ।

২৬ জানুয়ারী বিকেলে তৃণমুলের মতামত জানতে বর্ধিত সভা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।জেলা উপজেলা ইউনিয়ন পৌরসভার তৃণমুল নের্তৃবৃন্দের পরামরশ্ গ্রহণপুর্বক ৪ জন সভাপতি/ সম্পাদকের স্বাক্ষরে প্রত্যেকটি পদের ঐক্যমত্যের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক তিন জনের তালিকা পাঠানোর নির্দেশনা রয়েছে। চুড়ান্ত মনোনয়ন স্থানীয় সরকার সংক্রান্ত মনোনয়ন বোর্ড চুড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.