Sylhet Today 24 PRINT

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শোক দিবস উদযাপন পরিষদের সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৫

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল।

উদযাপন পরিষদের আহ্বায়ক মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইংরেজী বিভাগের চেয়ারম্যান মাহবুব ইবনে সিরাজের পরিচালনায় আলোচনায় অংশ নেন- বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ঋষিকেশ ঘোষ, অধ্যাপক মুমিনুল হক, সহযোগি অধ্যাপক আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক একরামুল ফারুক, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক এ.এফ.এম আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, শাহজাহান আহমদ, সহকারী প্রক্টর প্রভাষক প্রণবকান্তি দেব, প্রভাষক নেসার আহমদ, ডেপুটি লাইব্রেরীয়ান মোস্তফা কামাল ও জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.