Sylhet Today 24 PRINT

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গলে র‌্যালি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৯

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সমন্বয়ে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীমঙ্গল থানায় এসে সমাপ্ত হয়। এসময় সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. সোহেল রানা, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সাব ইন্সপেক্টর মো. সবুজ, মো. নোয়াব আলী প্রমুখ।

এছাড়াও শ্রীমঙ্গল থানার সকল এসআই, এএসআইসহ পুলিশ সদস্য এবং ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সকল কর্মকর্তারা র‌্যালিতে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.