বড়লেখা প্রতিনিধি | ২৭ জানুয়ারী, ২০১৯
‘‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই স্লোগানে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় বড়লেখা থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয় যা বনবিভাগের অফিস এলাকা ঘুরে ফের থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর জেহীন সিদ্দিকী প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন থানার অপারেশন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়।
এসময় অন্যান্যদের মধ্যে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ (পুলিশ পরিদর্শক) মো. মোশাররফ হোসেন, বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার, মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছায়দুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ উপস্থিত ছিলেন।