Sylhet Today 24 PRINT

জালালাবাদ থানা পুলিশের সেবা সপ্তাহ পালন

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৯

নানান কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা।  এ উপলক্ষে রোববার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি বের করে জালালাবাদ থানা পুলিশ।

র‌্যালিটি জালালাবাদ থানা থেকে শুরু হয়ে কুমারগাঁও বাস-স্টেশন পয়েন্ট হয়ে তেমুখির একটি কমিউনিটি সেন্টারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ।

র‍্যালি পরবর্তী সমাবেশে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. এহছান উদ্দিন চৌধুরী (পিপিএম) বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। দুর্নীতি ও মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। জনগণের সহযোগিতায় দুর্নীতি ও মাদক থেকে জাতিকে রক্ষা করা সম্ভব।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশীদ, হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাহিদ আলী, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া, শিবের বাজার ফাঁড়ির ইনচার্জ অঞ্জন কুমার দাস, আওয়ামী লীগ নেতা সুদী দেব, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুজেল আহমদ তালুকদার, আজিজ মিয়া, কমিউনিটি পুলিশের সভাপতি মহি উদ্দিন, ফুল মিয়া, এসআই মুহাম্মদ খাইরুল বাশার, সুমন কুমার শিল, নাহার, আশরাফুল সিদ্দিক, পরিমল চন্দ্র দাস, বিমল চন্দ্র দে, অমিত সাহা, আতিকুর রহমান, লোকমান হোসেন, কাজী জালাল উদ্দিন, বাহার উদ্দিন, শাহনাজ আক্তার, টিএসআই আবুল কালাম, এএসআই সাইদুর, মোস্তফা, বোরহান উদ্দিন, এনামুল করিম, আল আমিন, মামুন ইবনে হেলাল, আবুল কালাম আজাদ, নাহিদ, জগদীশ, এটিএসআই খুশ চন্দ্র প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.