Sylhet Today 24 PRINT

অজ্ঞাত বৃদ্ধের মরদেহের পরিচয় জানতে চায় কোতোয়ালি পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) হিমাগারে রাখা অজ্ঞাত পরিচয়ের এক (৫৫) বৃদ্ধের মরদেহের পরিচয় জানতে চায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানা এ মরদেহটি বুধবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল করিডোর থেকে উদ্ধার করা পুলিশ।

রোববার (২৭ জানুয়ারি) কোতোয়ালি থানা পুলিশের এসআই দিবাংশু পাল স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় এসএমপি।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার এসআই দিবাংশু পাল জানান, লোকটি প্রায় সময় হাসপাতালের ভিতরে ঘোরাফেরা করত। তিনি পাগল প্রকৃতির ছিলেন। ২২ জানুয়ারি ওই বৃদ্ধ মারা যান।

পরদিন বুধবার (২৩ জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে মরদেহ উদ্ধার ও ওই দিন সাধারণ ডায়রি (নং- ১৬১৩) করা হয়।

মরদেহের পরনে ছিল একটি কালো প্যান্ট। বৃদ্ধের উচ্চতা আনুমানিক ৫ফুট ৪ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মাথার চুল ও দাঁড়ি পাকা।

বৃদ্ধের পরিচয় সনাক্তে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য মহানগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এসআই দিবাংশু পাল, কোতোয়ালী মডেল থানা, এসএমপি সিলেট, মোবাইল- ০১৭১৮৬০০৬৯৩।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.