Sylhet Today 24 PRINT

মোগলাবাজার থানা পুলিশের সেবা সপ্তাহ পালন

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৯

নানান কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা। এ উপলক্ষে রোববার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি বের করে মোগলাবাজার থানা পুলিশ।

র‌্যালিটি মোগলাবাজার থানা প্রাঙ্গণ থেকে হয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে আবার থানার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ। প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে নেতৃত্ব দেন এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এম.এ ওয়াহাব।

র‌্যালি পরবর্তী সমাবেশে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এম.এ ওয়াহাব বলেন, "পুলিশ জনগণকে সেবা দিতে চায়। এ লক্ষ্যে ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন রকম সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মোগলাবাজার থানাবাসী যাতে উন্নত সেবা পায় সে ক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশ জনগণের দোরগোড়ায় এ সমস্ত সেবা পৌঁছানোর লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দুর্নীতি ও মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। জনগণের সহযোগিতায় দুর্নীতি ও মাদক থেকে জাতিকে রক্ষা করা সম্ভব।"

জরুরী প্রয়োজনে ৯৯৯-এ কল করলে মুহূর্তেই পুলিশ আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবেন। ইতোমধ্যে মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন হেল্প ডেস্ক ও সার্ভিস ডেলিভারি সেন্টার ওপেন করা হয়েছে।

র‌্যালিতে অংশ গ্রহণ করেন মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার সুদ্বীপ দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী, ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, মোগলাবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, দাউদপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিলোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক সায়েকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর এজিএম পার্থ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক পংকি মিয়া, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তা ইরন মিয়া, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শানর মিয়া, আওয়ামী লীগ নেতা তুহিন চৌধুরী, বাবুল মিয়া, যুবলীগ নেতা এডভোকেট শামীম আহমদ, মিসবাহ আহমদ তালুকদার, মিসবাহ আহমদ টুনু মেম্বার, সেলিম আহমদ মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, ইরা মিয়া মেম্বার, কালাম মেম্বার, সাবেক মেম্বার বাবুল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.