Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে নগরীতে আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যদের কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি ফেসবুকে শেয়ার ও মন্তব্য করার অভিযোগে সিলেট নগরী থেকে আবুল কালাম (৫২) নামে একজনকে আটক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৬ জানুয়ারি) রাত ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর মজুমদারীস্থ লিচু বাগান এলাকা থেকে তাকে আটক করে।

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে প্রেরিত ও অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

আটক ব্যক্তি নোয়াখালী জেলার রাম নারায়ণপুর গ্রামের মৃত আমিন উল্লাহর ছেলে। বর্তমানে সে লিচু বাগান এলাকার বাসিন্দা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ব্যাপারে র‍্যাব-৯ এর পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন- আটক ব্যক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যদের কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি ফেসবুকে শেয়ার ও মন্তব্য করার শেয়ার ও মন্তব্য করে আসছিলেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণসহ তাকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.