Sylhet Today 24 PRINT

বানিয়াচং উপজেলা আ. লীগের বর্ধিত সভা সোমবার

বানিয়াচং প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় জনাব আলী সরকারি কলেজ মিলনায়তনে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

বর্ধিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করবেন প্রার্থীরা।

প্রার্থীর সংখ্যা বেশি হলে ও তাদের মধ্যে কোনো ধরণের সমঝোতা না হলে প্রত্যেক পদে তিনজন প্রার্থীকে তৃণমূল তথা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য, ইউনিয়ন আ’লীগের সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড আ’লীগের সভাপতি, সেক্রেটারির প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করবেন। পরে নির্বাচিতদের তালিকা জেলা কমিটির কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারি কেন্দ্রের কাছে প্রেরণ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.