ছাতক প্রতিনিধি | ২৭ জানুয়ারী, ২০১৯
সুনামগঞ্জের ছাতকে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল দোলন মিয়া ও ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে শহরে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত পথ সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার দোলন মিয়া বলেন, "পুলিশ সব সময়ই জনগণের সেবক হিসেবে কাজ করে আসছে। মাদক, জুয়াসহ সকল অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। পুলিশ একদিকে জনগণের বন্ধু আর অপরদিকে অপরাধীদের আতংক।"
এসময় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহবান জানান তিনি।
র্যালিতে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ছাড়াও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইমলাম, এস আই সৈয়দ আব্দুল মান্নান, এস আই অরুণ দাস, এস আই অরূপ সাগর, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়সহ পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।