বিশ্বনাথ প্রতিনিধি | ২৭ জানুয়ারী, ২০১৯
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ১১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষা বান্ধব সরকার। সে জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার নির্বাচিত করে প্রধানমন্ত্রীর মসনদে বসানো আওয়ামী লীগ নেতাকর্মীসহ সকলের দায়িত্ব। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশ ও দশের উন্নয়ন হয়, শিক্ষার উন্নয়ন হয়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে চেয়েছিলেন। তাই দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়তে হলে শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পড়ালেখা ও খেলাধুলা করতে হবে। কারণ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুল বারী, শিক্ষক মাওলানা মহসিন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম কছির, সাহাব উদ্দিন, রেজিয়া আক্তার, যুক্তরাজ্য প্রবাসী মতিউর রহমান, ফারুক মিয়া ও জুলহাস মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, শাখাওয়াত হোসেন, শেখ কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, এমদাদ হোসেন নাঈম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম মিয়া, সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদসহ আরও অনেকে।