Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে মোটরসাইকেলের চাকার সাথে ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জানুয়ারী, ২০১৯

স্বামীর সাথে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শিপা আক্তার (২০)। চলন্ত অবস্থায় মোটর সাইকেলের চাকার সাথে পেচিয়ে যায় নিজের ওড়না। সড়কেই পড়ে যান তিনি। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক পিষ্ট করে যায় তাকে। ঘটনাস্থলেই মারা যান শিপা।

এ দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের সারিঘাট এলাকায়।

নিহত শিপা আক্তার দরবস্ত চৈতাগুল এলাকার সিদ্দেক আলীর মেয়ে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বলেন, সড়ক দুর্ঘটনায় এজন মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.