Sylhet Today 24 PRINT

এডভোকেট মোহাম্মদ লালা সংবর্ধিত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৯

সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতির দুই বারের নির্বাচিত সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ লালাকে। সোমবার (২৮ জানুয়ারি) এ উপলক্ষে জেলা বারের ৫ নং বার হলে এক সংবর্ধনা সভা আয়োজন করা হয়।

সংবর্ধনা সভায় সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আহমদ বলেন, গুণীজনদের সম্মান করলে সমাজে গুণী মানুষের সৃষ্টি হয়। এতে করে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। বিচারকার্যে আদালত ও বেঞ্চের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলে বিচারপ্রার্থী মানুষ ন্যায় বিচার পায়। সিলেট জেলা আইনজীবী সমিতি দেশের অন্যতম একটি বার এসোসিয়েশন যেখানে সকল আইনজীবীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান।

এসময় তিনি সংবর্ধিত এডভোকেট মোহাম্মদ লালাকে একজন ডায়নামিক সভাপতি হিসেবে আখ্যায়িত করে বলেন, তার নেতৃত্বে বিগত দু’বছর সিলেট জেলা বার সার্বিক উন্নয়নসহ অনেক দূর এগিয়েছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতায় অন্যরা আরো বেশি এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন।
 
সিনিয়র আইনজীবী এডভোকেট মনির উদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ডি-অঞ্চলের সদস্য, সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ.এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ লালা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ, সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. জামিলুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সাবেক সভাপতি এ.কে.এম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, শাহ আশরাফুল ইসলাম।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু ও জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিবের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার পত্রিকার সম্পাদক এডভোকেট মাওলানা রশিদ আহমদ, এডভোকেট ওবায়দুর রহমান, এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, এডভোকেট এ.কে হেলাল, নবনির্বাচিত সহ সভাপতি এডভোকেট মোসলেহ উদ্দিন, এডভোকেট সুরুজ আলী, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট আকমল খান, এডভোকেট জুবায়ের বখত জুবের, এডভোকেট রাশিদা সাইদা লাকি, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, এডভোকেট তানভির আহমদ, এডভোকেট সালেহ আহমদ সেলিম, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, এডভোকেট মূর্চনা রাণী দেবী, এডভোকেট জোহেলী নার্গিস চৌধুরী, এডভোকেট ফারহানা হাবিব, এডভোকেট অশোক দেব লিটন প্রমুখ।
শুরুতে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.