সিলেটটুডে ডেস্ক | ২৯ জুলাই, ২০১৫
মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখায় মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির নেতৃত্বে মহানগর যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে বুধবার আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি দর্শনদেউড়ি থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সদস্য আসিনুর রহমান তিতাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ সদস্য মাসুম বিলাহ চৌধুরী, বেলাল খান, সৈয়দ গুলজার আহমদ, আনিসুজ্জামান আনিস, তুহেল মলিক, লাহিন আহমদ, রাহেল আহমদ চৌধুরী, ইমামুর রহমান লিটন, হোসেন আহমদ বাবু, দেলোয়ার হোসেন দিলাল, আখতার হোসেন, এমদাদ হোসেন ইমু, হাবিবুর রহমান চমন, সাকারিয়া হোসেন শাকিল, রুম্মান আহমদ মনা, ময়নুল ইসলাম পারভেজ, বুলবুল চৌধুরী, নুরুল ইসলাম, আব্দুস সামাদ, সেলিম আহমদ, বদরুল ইসলাম, বাপ্পী দাস, আব্দুল ওয়াদুদ সোহাগ, মহানগর ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, রুকন উদ্দিন, মিঠু মিয়া, সাদেক মিয়া, জাবেদুর রহমান, আফজাল হোসেন বাপ্পী, বাসু দাস, উত্তম দাস, আনোয়ার হোসেন, দুরন্ত দর্পন, খান আলম, আমিন আহমদ, মামুন আহমদ, রাহেল আহমদ, জাবির আহমদ, সুহেল আহমদ, ময়নুল ইসলাম, দুলাল মিয়া প্রমুখ।