Sylhet Today 24 PRINT

সিলেট সদর উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হতে চান ইশতিয়াক সিদ্দিকী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৯

আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়তে চান সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

বিগত নির্বাচনে তিনি প্রার্থী হতে চাইলে দলের শীর্ষ নেতৃবৃন্দের আশ্বাসের প্রেক্ষিতে প্রার্থী হওয়া থেকে বিরত থাকলেও এবার তিনি প্রার্থী হিসেবে নির্বাচন করতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চষে ভেড়াচ্ছেন।

ইশতিয়াক আহমদ সিদ্দিকী জানান, দীর্ঘদিন থেকে তিনি সদর উপজেলার সর্বস্তরের মানুষকে নানাভাবে সেবা করে আসছেন। বিশেষ করে উপজেলার তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। জাতীয় উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই তিনি এবারের নির্বাচনে প্রার্থী হতে চান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.