Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে গফুরুন বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতীঝিরগাঁও গ্রামে তার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গফুরুন বেগম ওই এলাকার ইউনুস মিয়ার স্ত্রী বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে গফুরন বেগমের ঘরে ঢুকে তার স্বজনরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিক অবস্থায় নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতে তাকে হত্যা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.