Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে আহাদের প্রার্থীতা ঘোষণা

উপজেলা পরিষদ নির্বাচন

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৯ জানুয়ারী, ২০১৯

গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাংবাদিক আব্দুল আহাদ।

সোমবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা সদরে আয়োজিত মত বিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের প্রতিনিধি হিসেবে সাংবাদিক আব্দুল আহাদকে মনোনীত করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিক শহিদুর রহমান সুহেদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, আবুল কালাম, মাহবুবুর রহমান চৌধুরী, জাহেদুর রহমান জাহেদ, গোলাম দস্তগীর খান সামিন, শফিক উদ্দিন আহমদ, প্রভাষক শেখ রুহেল আহমদ, রেজাউল করিম শাহান, এস ইউ শিপলু, ফখরুল ইসলাম শাকিল।

উপস্থিত ছিলেন সাংবাদিক জাবলু তালুকদার, আজিজ খান, জাহিদ উদ্দিন, আব্দুল আজিজ, কে এম আব্দুল্লাহ, বদরুল আলম, রুবেল আহমদ, শাহ আলম, মাওলানা নজরুল ইসলাম, রেজাউল করিম সাহান, কামিল আহমদ, নোমান মাহফুজ, ফয়সল আহমদ, জুম্মান আহমদ, আব্দুল মুমিত রনি, তামিম আহমদ, রায়হান আহমদ, আফছার আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.