Sylhet Today 24 PRINT

পুরস্কৃত হচ্ছেন জাফর ইকবালকে ‘বাঁচানো’ সেই পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০১৯

বরেণ্য লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার সময়ে তাঁকে রক্ষায় এগিয়ে যাওয়া সেই পুলিশ সদস্য (কনস্টেবল) ইব্রাহিম আলী পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা 'বিপিএম-সাহসিকতা' পদক।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তার বিপিএম পদক পাওয়ার বিষয়টি পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পদকপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন ইব্রাহিম আলীও।

আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেবেন।

উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ছুরি দিয়ে হামলা চালায় ফয়জুর হাসান নামের এক বহিরাগত। ওই সময় জাফর ইকবালকে বাঁচাতে ইব্রাহিমসহ শিক্ষার্থীরা এগিয়ে আসলে প্রাণে বেঁচে যান বরেণ্য এই শিক্ষাবিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.