Sylhet Today 24 PRINT

নিজ ভূবনে ফিরলো সেই ভূবনচিল

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০১৯

নগরীর লালাদিঘীর পাড়ের একটি গাছে আটকা পড়েছিলো ভূবনচিল। গত ২০ জানুয়ারি অসুস্থ অবস্থায় এই চিলটি উদ্ধার করেন স্থানীয় যুবকরা। চিকিৎসা শেষে সুস্থ করে মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার পারাইরচর এলাকায় ওই চিলটি অবমুক্ত করা হয়েছে।

গত নয়দিন টিলাগড়ের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হাসপাতালে প্রাণিচিকিৎসক ডা. মনজুর কাদের চৌধুরীর তত্ত্বাবধায়নে ও প্রাণিশালা রক্ষক মাসুদ ও রাশদের পরিচর্যায় চিকিৎসার পর মঙ্গলবার ভূবনচিল অবমুক্ত করা হয়।

ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবীর, সংগঠক মাসুদুর রহমান তারেক ও প্রাণিচিকিৎসক মনজুর কাদের চৌধুরী চিলটি অবমুক্ত করেন।

চিকিৎসক মনজুর জানান, ডানায় আঘাতের পাশাপাশি চিলটির ফ্লাইয়িং পালকে সমস্যা ছিল। চিকিৎসার পর সুস্থ্ হয়ে উঠায় আজ অবমুক্ত করা হলো।

ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবীর উদ্ধারকাজে সহায়তাকারী স্থানীয় তরুণদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের সবার মধ্যে পশুপাখির প্রতি এই মমতা জেগে উঠুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.