Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যান আটক, গাঁজা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ (৪৮) ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের মিশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, "গতকাল (মঙ্গলবার) বিকেলে শহরের মিশন রোড থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ইউপি চেয়ারম্যান ফয়সল ও তার এক সহযোগীকে আটক করা হয়।"

আটককৃতদের নামে মৌলভীবাজার মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.