Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

নবীগঞ্জ প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক চাপায় জীবন সরকার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনার পরপর ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

বুধবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি একই এলাকার রতিশ সরকারের ছেলে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, "সকালে শিশুটি বাড়ির রাস্তায় খেলা করছিল। এ সময় একটি ট্রাক ঘুরানোর জন্য পেছন দিকে নিয়ে এলে শিশুটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ট্রাক ও চালককে আটক করে আমাদের পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.