দিরাই প্রতিনিধি | ৩০ জানুয়ারী, ২০১৯
সুনমগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার শপথ নিয়ে আমাদের প্রথমই যে ম্যাসেজ দিয়েছেন সেটা হলো প্রশাসনে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা, সরকারের উন্নয়নমূলক কাজে কোনো অনিয়ম সহ্য করা যাবেনা। হাওর রক্ষা বাঁধের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারির কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকের ফসল রক্ষা বাঁধ নিয়ে কোনো অনিয়ম বরদাশত করা হবেনা। প্রকৃত কৃষকদের দিয়ে পিআইসি গঠন করে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সকল হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করতে হবে।
বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সকল পিআইসি কমিটির সভাপতি সম্পাদকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ইতোমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের পিআইসি থেকে বাদ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওযা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও পাউবো শাখা কর্মকর্তা রিপন আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক পীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুহেল আহমদ, সহ-সভাপতি সিরাজ দৌলা, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রতন কুমার দাস তালুকদার,শিবলী আহমদ বেগ, আব্দুল কুদ্দুস, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তারসহ পাউবো কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধি।
বিকালে জেলা প্রশাসক বরাম ও টাংনির হাওরের বিভিন্ন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন এবং পিআইসি ও স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন সরকারের বিধি অনুযায়ী বাঁধের মাটি কাটতে হবে এবং যথা সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে, হাওর রক্ষা বাঁধে কোনো অনিয়ম করলে সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবেনা। এব্যাপারে যতটা কঠোর হওয়া প্রয়োজন তা করা হবে।
এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি ও উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির মুজাহিদুল ইসলাম সর্দার,তথ্যও প্রযুক্তি সম্পাদক সালমান মিয়া।